ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কাউটের বার্ষিক ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে


আপডেট সময় : ২০২৫-১০-২২ ১৮:৫২:৩৫
দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কাউটের বার্ষিক ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কাউটের বার্ষিক ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি


পঞ্চগড়ের দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কাউটের বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে দেবীগঞ্জ পৌর সদরে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও স্কাউট লিডার মোঃ তনবিরুজ্জামান রুবেলের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জি. এম. রুহুল আমিনের সভাপতিত্বে ডে ক্যাম্প ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হোসেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা স্কাউট লিডার আশরাফুজ্জামান প্রমুখ।
বার্ষিক ডে ক্যাম্পে শিক্ষার্থীরা অংশ নেয় বিভিন্ন স্কাউট কার্যক্রমে, দীক্ষা গ্রহণ করে এবং নৈতিকতা, সততা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে অনুশীলন করে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি সামাজিক দায়বদ্ধতা, দলবদ্ধভাবে কাজের মনোভাব ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলে।
বার্তা প্রেরক:
মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
০১৭৩৫-৮৮৩৪৫৭


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ