ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এমপি প্রার্থী মবিনের মতবিনিময় সভা।


আপডেট সময় : ২০২৫-১০-২১ ২৩:৩৬:০১
বিএনপির এমপি প্রার্থী মবিনের  মতবিনিময় সভা। বিএনপির এমপি প্রার্থী মবিনের মতবিনিময় সভা।
‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান,উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা জহিরুল ইসলাম মবিনকে এমপি হিসেবে দেখতে চেয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার সন্ধ্যায় আসাদুজ্জামান খান অডিটরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের  নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক 
সাধারণ জনগণ।

‎এই প্রথম বিএনপি থেকে হোসেনপুরের একজন কৃতি সন্তান প্রার্থী পেয়ে উল্লাসে মেতে উঠেন কর্মী সমর্থকরা।

‎এ সময় বক্তারা বলেন, বিএনপির দুর্দিনে সাহসী ভূমিকা রাখা, পুলিশি ও কারা নির্যাতনে ক্ষতবিক্ষত হলেও দল ও নেতার প্রতি অবিচল থাকা এই ত্যাগী নেতা জহিরুল ইসলাম মবিনই হোসেনপুর-সদর আসনের প্রকৃত জননেতা। তারা আগামী নির্বাচনে তাঁকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান।
‎আগামী বুধবার লিফলেট বিতরণ কর্মসূচিও ঘোষণা করেন।

সভায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় ঐক্য ও মাঠ পর্যায়ে  সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।



মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার।

০১৭১৮৯০৬৫৮৫

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ