ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে সড়কে ঝরল দুই প্রাণ


আপডেট সময় : ২০২৫-১০-২১ ১৮:৪২:১৩
ময়মনসিংহে সড়কে ঝরল  দুই প্রাণ ময়মনসিংহে সড়কে ঝরল দুই প্রাণ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন।

গতকাল (২১অক্টোবর) মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় অন্যজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন ট্রাকচালক আল আমিন (৪০), বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়; এবং সহকারী মো. রাশেদুল (২৮), ময়মনসিংহ নগরের কালিবাড়ি গোদারাঘাট এলাকার বাসিন্দা।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন জানান, “দুই মরদেহ পুলিশের হেফাজতে 
রয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুয়াশা ও চালকের ক্লান্তি বা ঘুম ভাব থেকে দুর্ঘটনাটি ঘটেছে।”

আব্দুল্লাহ আল ফাহাদ 
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি 
০১৭৪৯-৭১৭৪৭৩



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ