ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-২১ ১০:০৬:৩২
কেন্দুয়ায় ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেন্দুয়ায় ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দীঘলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন।

সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসেম বেপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কান্দিউড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রুকনুজ্জামান (রুপ্তন) ও সাবেক ছাত্রনেতা কাজী মাহাবুবুর রহমান (জাহাঙ্গীর)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান (রতন)।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মো. আব্দুল কাদির আহম্মেদ (সুরুজ) ও আক্কাস মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান,
১নং ওয়ার্ডের সভাপতি মোঃ ছদ্দু মিয়া, ২ নং ওয়ার্ডের সম্পাদক সেলিম মিয়া, ৩ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম, সম্পাদক হিরন মিয়া, পৌর কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক সিদ্ধুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপির নেতাকর্মীরা আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীক যার হাতে থাকবে, আমরা তারই পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া,নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
২০-১০-২০২৫

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ