মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা অ্যাড. সাদিকুর রহমান লিংকন এর মতবিনিময়
আপডেট সময় :
২০২৫-১০-২০ ২২:৪০:১৪
মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা অ্যাড. সাদিকুর রহমান লিংকন এর মতবিনিময়
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -৩ মঠবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মঠবাড়িয়া উপজেলার কৃতিসন্তান, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড এস এম সাদিকুর রহমান লিংকন পিপি সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
গতকাল রবিবার রাতে মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করার ও নেতৃত্ব দানের অভিযোগে গ্রেফতার ও ০২ দিন রিমান্ডসহ কারাবরণ করি। ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পরে বিএনপি ও ছাত্র-জনতার দাবীর কারণে নির্বাহী আদেশে মুক্ত হই। আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদ প্রাপ্ত হয়ে আইনজীবী হিসেব মহামান্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট এ তালিকাভুক্ত পেশাজীবী ও রাজনৈতিক আইনজীবী হিসেবে কর্মরত আছি। বিগত ১৭ বছর দলীয় নেতা কর্মীদের আইনী সহায়তা প্রদান করি। বিগত আওয়ামীলীগ সরকার এর বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণসহ যে সকল নেতা কর্মী হামলা-মামলার -মামলার স্বীকার হয় সেই সকল নেতা
নির্বাচিত সাধারণ সম্পাদক থাকায় জেলা ও মহানগর বিএনপির নেতা কর্মীদের জামিনে মুক্তি করা সহজ হয়। দল কর্তৃক মনোনীত জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রার্থীদের পক্ষে সময়, শ্রম, মেধা ও আর্থিক সহযোগিতা প্রদান করি। এছাড়া দল কর্তৃক মনোনীত জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের পক্ষে সক্রিয় জোরালো ভূমিকা ও অবদান রাখি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ৩১ দফা সকলের নিকট প্রচারণা এবং আগামীদিনেও প্রচারণা অভ্যহত থাকবে। আমি আশা করছি দল আমাকে মনোনয়ন দিবে। তিনি আরও জানান, বিএনপি একটি বড় দল। এখানে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে।
আমি বিএনপিকে মনেপ্রাণে লালন ও ধারণ করেন। তার পক্ষ হয়ে কাজ করবো দলের স্বার্থে।
মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: মনির আকন এর সঞ্চালনায় ও সাবেক সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জাতীয়তাবাদী কৃষকদল সদস্য সচিব, দৈনিক ভোরের অংগীকার বরিশাল জেলা প্রতিনিধি শফিউল আলম সফরুল, বরিশাল ওলামাদল সদস্য এসএম রাজ্জাক পিন্টু।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স