ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কৃষকদল নেতার বিরুদ্ধে মামলা,পুলিশের বিরুদ্ধে আসামী না ধরার অভিযোগ।
আপডেট সময় :
২০২৫-১০-২০ ২১:২১:৩৩
ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কৃষকদল নেতার বিরুদ্ধে মামলা,পুলিশের বিরুদ্ধে আসামী না ধরার অভিযোগ।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে উপজেলা মিজানুর নামে এক মসজিদের ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কৃষকদলের নেতার বিরুদ্ধে মামলা হলেও পুলিশের বিরুদ্ধে আসামীকে না ধরার গড়িমসি অভিযোগ তুললেন বাদী। কিন্তু পুলিশ বলছে আসামীকে পাওয়া যাচ্ছে না। অভিযুক্ত ঐ নেতার নাম আশিকুর রহমান রানা।তিনি উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক।আশিকুর দামোদরপুর ইউনিয়ন তালুকদামোদরপুর চানকুঠি গ্রামের গিয়াসউদ্দিন ছেলে।গত ৩ জানুয়ারি ভুক্তভোগী মিজানুর রহমানের টাকা ছিনতাই ঘটনাটি ঘটে শেখেরহাট বাজারে। এ ঘটনার পরের দিন মিজানুর রহমান বাদী হয়ে থানায় দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের হলে পরবর্তীতে থানায় মামলা রুজু হয়।।আরেক জন হলো সোহাগ মিয়া।তিনি শেখেরহাট মন্ডলপাড়া গ্রামের রফিকুল ইসলাম ছেলে। টাকা ছিনতাই ঘটনার পর ও ভুক্তভোগী থানায় অভিযোগ পর একজন পুলিশ কর্মকতা নিরপেক্ষ তদন্ত করে আশিকুর রহমান বিরুদ্ধে ছিনতাই সত্যতা পায়।কিন্তু ঘটনার ৬ মাস অতিবাহিত হলেও পুলিশ টাকা উদ্ধার তো দূরের কথা ঐ নেতার সামনে যেতে পারেনি। ভুক্তভোগী মিজানুর রহমান এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।এমনকি কিছুদিন আগে মিজানুর নিজের জমিতে লাগানো বিভিন্ন জাতের গাছ রাতের আঁধারে কেটে নেন।এ ঘটনার অভিযোগ তীর আশিকুর রহমান দিকে।
উল্লেখ্য ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ ও ঘটনাস্থলে যেয়ে জানা যায়, ঘটনার দিনে মিজানুর রহমান রংপুরের ভবানীপুর এলাকায় মসজিদের ইমামতি করার জন্য দামোদরপুর ইন্দ্রা পাড়া নিজ গ্রাম থেকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।পথে শেখের হাট বাজারে নামক জায়গায় মোটরসাইকেল পথ রোধ করেন আশিকুর রহমান ও সোহাগমিয়া।এসময় মিজানুর রহমান
কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করেন আশিকুর ও সোহাগ।তিনি টাকা দিতে না চাইলে ঘটনাস্হলে বিবাদী দুজন মিলে ইমাম মিজানুরের পান্জাবী ধরে টানা হ্যাচড়া করেন ও মারধর করে।এসময় মিজানুরের পাঞ্জাবি পকেটে থাকা ১৭হাজার টাকা কেড়ে নেয় এবং জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় দু'জন।
স্হানীয় মুদি দোকানী সেলিম মিয়া বলেন, ঘটনা আমার দোকান কিছুটা সামনে। মিজানুর রহমান নামে ঐ ইমামের মোটরসাইকেল আটকিয়ে এরা দু'জন কিছু একটা বলছে।এক পর্যায়ে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়।
স্হানীয় মসজিদের ইমাম আইয়ুব আলী বলেন, ঘটনাটি সত্যি ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে ঘটনা। আমরা প্রশাসন কাছে এর উপযুক্ত বিচার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কৃষকদল নেতা আশিকুর রহমান রানার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলে কোন সাড়া পাওয়া যায় নি।
বদরগঞ্জ থানার এসআই চিন্ময় রায় বলেন, আশিকুর রহমান বিরুদ্ধে ছিনতাই ঘটনাটি প্রমান পেয়েছি। পরে আমি আশিকুর রহমান রানাকে কে মুঠোফোন কয়েকদফা থানায় ডেকেছিলাম।
দরগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন,, এঘটনায় আমি কোন অভিযোগ পায়নি। যদি ভুক্তভোগী মিজানুর রহমান অভিযোগ দেন। এবং আশিকুর রহমান বিরুদ্ধে সত্যতা পাই তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়া হবে।
বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই তপন বলেন,বাদীর অভিযোগ সঠিক নয়।আমি পরপর তিনদিন আসামি কে ধরার জন্য অভিযান চালিয়েছিলাম।কিন্তু তাকে পাওয়া যায় নি।তবে আসামী ধরার অভিযান অব্যাহত রয়েছে।
রানা ইসলাম
২০/১০/২৫
০১৭১৮৪৪৬৮৬৬
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স