ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী সদর আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর নিরবিচ্ছিন্ন গণসংযোগ চলছে


আপডেট সময় : ২০২৫-১০-২০ ১১:৫৯:৫৩
ফেনী সদর আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর নিরবিচ্ছিন্ন গণসংযোগ চলছে ফেনী সদর আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর নিরবিচ্ছিন্ন গণসংযোগ চলছে
ফেনী শহর প্রতিনিধি

ফেনী সদর (ফেনী-২) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের  প্রার্থী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভুইঁয়া   নিরবিচ্ছিন্নভাবে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই গতি পাচ্ছে তার প্রচারণা ও জনসংযোগ কর্মসূচি।

প্রার্থী প্রতিদিনই এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার, মসজিদ ও জনবহুল স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন, তুলে ধরছেন ইসলামী রাজনীতির কল্যাণকর ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি। জনগণের সাড়া ও সমর্থনে তিনি উৎসাহিত হয়ে আরও ব্যাপকভাবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

গণসংযোগকালে প্রার্থী বলেন, “আমরা রাজনীতি করি মানুষের সেবা ও সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তনের জন্য। ইনশাআল্লাহ জনগণ এবার পরিবর্তনের প্রতীক হাতপাখায় ভোট দিয়ে একটি আদর্শ সমাজ গঠনের পথে যাত্রা শুরু করবে।”

ইসলামী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা জানান, ফেনী সদর আসনে দিন দিন প্রার্থীর জনপ্রিয়তা বাড়ছে। তরুণ সমাজ ও সাধারণ ভোটাররা ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে আশাবাদ ব্যক্ত করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ