কেন্দুয়ায় ধানক্ষেতে যুবকের লাশ উদ্ধার
আপডেট সময় :
২০২৫-১০-২০ ১১:৫৩:০১
কেন্দুয়ায় ধানক্ষেতে যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় ধানক্ষেতের ড্রেনে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী গ্রামের সাইডুলী নদীর ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে কয়েকজন স্থানীয় জেলে মাছ ধরে ফেরার পথে আবুল হাসিবের ধানক্ষেতের ড্রেইনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা ইউপি সদস্য সোহেল মিয়াকে বিষয়টি অবহিত করেন। সোহেল মিয়া তাৎক্ষণিকভাবে কেন্দুয়া থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে ওসি (তদন্ত) মিহির রঞ্জন দেব, এসআই ইমন পাল, এসআই জাহিদ হাসান রানা ও ডিউটিরত ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিজত যুবক মোঃ মারুফ হাসান
আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী গ্রামের হাদিস মিয়ার পুত্র।
স্থানীয় আনোয়ার বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন, এরপর আর ফিরে আসেননি।
ইউপি সদস্য সোহেল মিয়া বলেন,মারুফের খিচুনী রোগ ছিলো, প্রায় সময় রাস্তাঘাটে অজ্ঞান হয়ে পড়ে থাকতো।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
১৯-১০-২০২৫
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স