সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও কম্বল জব্দ করল ২৫ বিজিবির
আপডেট সময় :
২০২৫-১০-১৯ ২২:৪৭:৩৯
সাড়ে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইলের ডিসপ্লে ও কম্বল জব্দ করল ২৫ বিজিবির
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫ বিজিবির বিশেষ অভিযানে ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার ভারতীয় অবৈধ চোরাচালান জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) উপজেলার রামচন্দ্রপুর এলাকায় থেকে এসব মালামাল জব্দ করা হয়।
দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
বিজিবি জানায়, সকালে ০১ টি পিকআপ সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যাওয়ার সময় সন্দেহ হলে চম্পকনগর নামক স্থানে গাড়ীটি থামানো হয় এবং তল্লাশী করা হয়। অভিযানে সন্দেহজনক পিকআপটি তল্লাশি করে লুকায়িত অবস্থায় ১৫,১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বল এবং ০১টি পিকআপ আটক করা হয়।
আটককৃত মালামালের সিজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালগুলো আখাউড়া কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানানো হয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে কোন প্রকার অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে চোরাচালান রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স