ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-১৯ ১৯:৩৬:৩২
কাউখালীতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের সভা অনুষ্ঠিত কাউখালীতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের সভা অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি ‌

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সভাকক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নের ইউনিয়ন শ্রমিক দলের সুপার ফাইভদের সাথে ৩১ দফা বাস্তবায়নসহ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমেদ বিপ্লব, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সয়না রঘুনাথপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম, আমরাজুরী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তকদির হোসেন, সদর ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, শিয়ালকাঠী ইউনিয়নের সভাপতি ইদ্রিস হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন। 
বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,১৯/১০/২০২৫


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ