বর্তমানে মাদক যুবসমাজকে আক্রান্ত করে ফেলেছে ----- প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন প্রধান
আপডেট সময় :
২০২৫-১০-১৯ ১৩:৫২:২৫
বর্তমানে মাদক যুবসমাজকে আক্রান্ত করে ফেলেছে ----- প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন প্রধান
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ
খেলাধুলা তরুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। আমি রাজশাহীতে থাকলেও এলাকার এই খেলাগুলি অনেক মিস করি। রাজশাহী বিশ^বিদ্যালয়ে যোগদান করেছি ২৫ বছর আগে। আজকের দিনটি আমার জন্য অনেক আনন্দের। এই মাঠে অনেক খেলাধুলা করেছি। বর্তমানে মাদক যুবসমাজকে আক্রান্ত করে ফেলেছে। জাতীয় এই ক্লান্তি লগ্নে আমার জন্ম ভুমি নরুন গ্রামের যুবকদের একটি চৎমকার আয়োজন। এই চমৎকার আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এই খেলাধুলা সামাজিক ব্যবস্থাকে আলোর দিকে নিয়ে যেতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে। নরুন ৮নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল খেলার সভাপতি হিসাবে রাজশাহী বিশ^বিদ্যালয়ের এডিশনাল ডিরেক্টর, আই কিউ এ সি ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন প্রধান এসব কথা বলেন।
শনিবার বিকেলে নরুন উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী বিশ^বিদ্যালয়ের এডিশনাল ডিরেক্টর, আই কিউ এ সি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন প্রধান এর সভাপতিত্বে ও গাজীপুর জজ কোর্টের এপিপি লুৎফর রহমান প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাংগালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আ,ক,ম মোফাজ্জল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন-ডিভাইন ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সেলিম খন্দকার, সাবেক উপজেলা যুবদলের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন ভুইয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ খন্দকার, সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
উক্ত খেলায় স্কাই চ্যালেঞ্জারর্স ফুটবল একাদশ ২-১ গোলে প্রধান ওয়ারিয়র্স ফুটবল একাদশে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথীরা উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
####
তৈয়বুর রহমান
০১৮২৪৯৫১৫১০
কালীগঞ্জ, গাজীপুর।
১৮-১০-২০২৫ ইং
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স