ঠাকুরগাঁওয়ে মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ
আপডেট সময় :
২০২৫-১০-১৬ ২৩:৩২:২৭
ঠাকুরগাঁওয়ে মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ
মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল টি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় সমাবেশে বক্তব্য দেন, জেলা সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইমাম বুলবুল,সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ,সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্যদাবি ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীবৃন্দের
৭৫ শতাংশ উৎসব ভাতা দেয়ার জন্য জোর দাবি জানান। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আন্দোলন চলবে বলে জানান বিএমজিটিএ ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ঠাকুরগাঁও জেলার মাদরাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সমাবেশে শিক্ষকদের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
মোঃ মাহাবুব আলম
ঠাকুরগাঁও
০১৭৩৮৪৮৯৯৭২
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স