ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিএনপি নেতাকে পিটিয়ে জখম করে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে


আপডেট সময় : ২০২৫-১০-১৬ ২০:২৮:৫৩
কাউখালীতে বিএনপি নেতাকে পিটিয়ে জখম করে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে কাউখালীতে বিএনপি নেতাকে পিটিয়ে জখম করে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন বিএনপির নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের  সূত্রে জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মধ্য জোলাগাতি গ্রামের জয়নাল খানের ছেলে ওয়ার্ড বিএনপি'র সভাপতি সাখাওয়াত হোসেন খান (৪৮) রাত আটটার দিকে বাড়ি থেকে মোল্লাহাট বাজারে যাবার পথে একই এলাকার নূর মোহাম্মদের তিন ছেলে মাসুদ হোসেন, আব্বাস হোসেন, এমাদুল হক সহ দলবল নিয়ে পিছন থেকে আঘাত করে তার পকেটে থাকা এক লক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় সাকায়েত হোসেন ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং এলাকাবাসী আহত সাফায়েত হোসেনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আহত শাখায়াত হোসেন জানান, তিনি সুপারি ক্রয় করার জন্য মোল্লাহাটে পাইকারি ব্যবসায়ীদের টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে পথের মধ্যেই তাকে আক্রমণ করে সঙ্গে থাকা এক লক্ষ দশ হাজার টাকা  জোর করে ছিনিয়ে নিয়ে যায়। মামলার প্রস্তুতি চলছে। 
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, লিখিত অভিযোগ পাইনি তবে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থার গ্রহণ করা হইবে।

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,১৬/১০/২০২৫।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ