ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় সা'পের ছো'বলে প্রা'ণ গেল প্রথম শ্রেণির শি'ক্ষা'র্থী'র


আপডেট সময় : ২০২৫-১০-১৬ ১৬:২২:৩৩
কলমাকান্দায় সা'পের ছো'বলে প্রা'ণ গেল প্রথম শ্রেণির শি'ক্ষা'র্থী'র কলমাকান্দায় সা'পের ছো'বলে প্রা'ণ গেল প্রথম শ্রেণির শি'ক্ষা'র্থী'র
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে রায়হান (৬) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নিজ বাড়ির টয়লেটে এই ঘটনা ঘটে।

নিহত রায়হান সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে রায়হান টয়লেটে গেলে হঠাৎ বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসাইন লিংকন তাকে মৃত ঘোষণা করেন।

অকালপ্রয়াত রায়হানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের আবহ নেমে আসে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন,এই বিষয়টি আমি অবগত আছি।তবে নিহতের স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
১৬-১০-২০২৫



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ