ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার কালে যুবতী আটক


আপডেট সময় : ২০২৫-১০-১৬ ০১:১৬:১৫
বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে  পাচার কালে যুবতী আটক বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার কালে যুবতী আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে যুবতীকে উদ্ধার করা হয়েছে। 

 গত১৪ ই অক্টোবর  রোজ মঙ্গলবার  আনুমানিক সময় বিকাল ০৪:১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ সিপিসি ১ ব্রাহ্মনবাড়িয়া ও সিপিসি ৩ সুনামগঞ্জের  আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর  থানাধীন ঘাটিয়ারা এলাকায় হোটেল থ্রি ষ্টার আবাসিক হোটেলের ৫০৭ নং রুমে অভিযান পরিচালনা করে  মোছাঃ তাসনিম জাহান আলো( ২০) পিতা- আব্দুল আউয়াল সাং হাছাননগর,সুনামগঞ্জ সদর,জেলা সুনামগঞ্জ কে উদ্ধার  করেন।

 ভিকটিমের কাছ থেকে জানা ভারতের আসাম রাজ্যের নাগরিক রেজাউল করিমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।তারপর থেকে ওয়াটসআপে তাদের যোগাযোগ হয়। একপর্যায়ে প্রতারক রেজাউল করিম ভিকটিমকে  বিবাহের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে তার নিজ এলাকা থেকে গত ১৩ই অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসেন।  ভিকটিমের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। এর পরিপ্রেক্ষিতেই র‍্যাব ৯  ২৪  ঘণ্টার মধ্যেই অভিযান  পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হন,  প্রতারক রেজাউল করিমকে গ্রেফতার করা সম্ভব হয়নি।পরবর্তীতে জানা যায় সে মানব পাচারকারীর সক্রিয় সদস্য। 

পরবর্তীতে উদ্ধারকৃত মোছাঃ তাসনিম জাহান আলোকে তাহার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 

বার্তা প্রেরক 
মোঃ কামরুল আলম সোহেল 

০১৯৭৯-২৭১১২৭
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ