হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ‘সাব্বির’ নিহতের ঘটনায় প্রধান আসামী র্যাব-৯ এর হাতে আটক
আপডেট সময় :
২০২৫-১০-১৫ ২২:৫১:৫২
হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ‘সাব্বির’ নিহতের ঘটনায় প্রধান আসামী র্যাব-৯ এর হাতে আটক
নিজস্ব প্রতিবেদক,
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কসবা এলাকার বাসিন্দা। ভিকটিমের গ্রামের লোকজনসহ পার্শ্ববর্তী গ্রামের লোকজন সিএনজির মাধ্যমে বিবিয়ানা গ্যাস ফিল্ড চৌরাস্তায় যাতায়াত করে। বিবিয়ানা গ্যাস ফিল্ড চৌরাস্তা বিবাদীগণের গ্রামের নিকটবর্তী হওয়ায় পার্শ্ববর্তী গ্রামের লোকজন সিএনজি দিয়ে রাধাপুর হতে বিবিয়ানা গ্যাস ফিল্ডের চৌরাস্তায় আসা-যাওয়া করলে বিবাদীগণ তাতে বাধা দেয়। উক্ত বিষয় নিয়ে বিবাদীগণের গ্রামের লোকজনদের সাথে ভিকটিমের গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের লোকজনদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ঘটনার দিন গত ০২/০৯/২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় ভিকটিম মোঃ সাব্বির হোসেন জমিতে কাজ করতে থাকা অবস্থায় বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে তাদের হাতে থাকা দেশীয় প্রাণঘাতী অস্ত্র দা, কোড়াল, লোহার রড, সাবল ইত্যাদি নিয়ে ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ভিকটিম গালিগালাজ করার কারণ জিজ্ঞেস করা মাত্রই বিবাদীগণ তাদের হাতে থাকা অস্ত্র নিয়ে ভিকটিমের উপর অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ সাব্বির হোসেনকে মৃত ঘোষণা করেন। অতঃপর ভিকটিমের ভাই বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ আনুমানিক সন্ধা ১৮:৩০ ঘটিকার সময় সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন বোয়ালজোর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মামলা নং- ০৫, তারিখ-০৭/০৯/২৫ইং, ধারা ১৪৩/৩২৩/ ৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩০২/১১৪/৫০৬(২) পেনাল কোড ১৮৬০; এর মূলে সাব্বির হত্যা মামলার ০১নং এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- ইলাস উদ্দিন (৪৫), পিতা- মৃত- রজব আলী, সাং- কাকুরা, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী, আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স