দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আপডেট সময় :
২০২৫-১০-১৫ ২০:২৩:২৯
দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ আকতারু জ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে, উপজেলার পামুলী ও দেবীডুবা ইউনিয়নে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম উদ দৌলা।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন না থাকায় পামুলী ইউনিয়নের হাসিখুশি চানাচুর কারখানাকে ৮ হাজার টাকা এবং দেবীডুবা ইউনিয়নের সোনালী বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম উদ দৌলা বলেন, “দেবীগঞ্জে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। এ সময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
নিউজটি আপডেট করেছেন : banglaralonews
কমেন্ট বক্স