নেত্রকোনায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা শেখ রবিন বহিষ্কার
আপডেট সময় :
২০২৫-১০-১৫ ১৩:২৩:০৫
নেত্রকোনায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রদল নেতা শেখ রবিন বহিষ্কার
স্টাফ রিপোর্টারঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ভাবমূর্তি ক্ষুণ্ন করা,
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রবিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর ফেসবুক পোস্টে এ তথ্য জানা যায়।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রবিন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার এমন কর্মকাণ্ডে স্থানীয় ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এতে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ায় জেলা কমিটি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
অপরদিকে বহিষ্কারের খবর জানার পর শেখ মোহাম্মদ রবিন তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে লিখেছেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দল। জীবন বাজী রেখে দলের কাজ করে আজকে প্রতিদান পেয়েছি।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
১৫-১০-২০২৫
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স