ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা


আপডেট সময় : ২০২৫-১০-১৫ ১২:৫৩:২৫
রাবিতে  ব্যপক নিরাপত্তা ব্যবস্থা রাবিতে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা
মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর প্রতিনিধি:



রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, অনাবাসিক ৫ ছাত্রকে হল ত্যাগের নির্দেশ ।


আবাসিক হলে অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয়, হল প্রশাসন ও পুলিশ।   রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে অভিযান চালানো হয় ।

আবাসিক হলে অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয়, হল প্রশাসন ও পুলিশ।  


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার রাত থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের দেখা গেছে।

এদিকে রাতে নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে দুটি আবাসিক হলে তল্লাশি চালানো হয়েছে।  রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ এবং মতিহার হলে যৌথ অভিযান চালায় পুলিশ, প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন। এ সময় দুই হলে মোট পাঁচজন অনাবাসিক শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা গেছে। তাঁদের আজ সোমবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় হল প্রশাসন

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ