ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান


আপডেট সময় : ২০২৫-১০-১৫ ০৮:৫২:৪১
মিরপুরে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান মিরপুরে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালিত হয়েছে। 


মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার তালবাড়িয়া ঘাট এলাকার পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়েছে। 


এ অভিযানে জাটকা ইলিশ ধরার অপরাধে একজন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 
এ সময় একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয় এবং ২০০০ মিটার কারেণ্ট জাল ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে ফেলা হয়। 

উদ্ধারকৃত জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

এ অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল ইসলাম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিজিবি ও নৌ পুলিশের সদস্যরা। 

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল ইসলাম বলেন, মিরপুরের তালবাড়িয়া ঘাট এলাকার পদ্মা নদীতে অভিযানে ৩ জনের মধ্যে দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। একজনকে আমরা ধরতে সক্ষম হই, তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি ডিঙি নৌকা জব্দ করি এবং ২০০০ মিটার কারেণ্ট জাল ও চায়না দুয়ারি জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে ফেলা হয়েছে। উদ্ধারকৃত জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ