দূর্গাপরে সেচ্ছাসেবক দলের মাদকবিরোধী কর্মসুচি
আপডেট সময় :
২০২৫-১০-১৫ ০১:০৪:০৬
দূর্গাপরে সেচ্ছাসেবক দলের মাদকবিরোধী কর্মসুচি
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার দুর্গাপুরে সেচ্ছাসেবক দল দুর্গাপুর ইউনিয়নের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলের দিকে সীমান্তবর্তী ফান্দা বাজার এলাকায় কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
“মাদক বিক্রি করে যারা, সমাজ ও দেশের শত্রু তারা” এই প্রতিপাদ্যকে সামনে রেখেউপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর্জা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় শিক্ষক-ছাত্র, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, মাদক আজ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা এ সময় মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং মাদক ইস্যুতে কাউকেই ছাড় না দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
১৪-১০-২০২৫
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স