র্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ ০২ জন পাচারকারী গ্রেফতার।
আপডেট সময় :
২০২৫-১০-১৪ ২৩:২৮:৩১
র্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ ০২ জন পাচারকারী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তিসহ ০২ জন পাচারকারী গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চোরাচালানের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
চোরাকারবারীদের বিরুদ্ধে র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ইং ১৩/১০/২০২৫ তারিখ দুপুর ০১.০৫ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা থানাধীন ০২ নং ভেরবেড়ী ইউপির ০৭ নং ওয়ার্ডের ভেরবেড়ী আমরত শাহ গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল মাজেদ (৫০), পিতা- মৃত তছির উদ্দিন এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ধৃত আসামির বসতবাড়ী তল্লাশীকালে বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে রান্নাঘর হতে ৯.২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের ০১টি বিষ্ণুমূর্তিসহ অভিযুক্ত আসামী- ১। মোঃ আব্দুল মাজেদ (৫০), পিতা- মৃত তছির উদ্দিন, সাং- ভেরবেড়ী, ডাকঘর- তঙ্গুয়া, থানা- খানসামা এবং ২। মোঃ আলী আজম (৬৫), পিতা- মৃত বরকত আলী শেখ, সাং- ভোগডোমা, থানা- বীরগঞ্জ, উভয় জেলা- দিনাজপুর'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম করতে হয়। তারা পরস্পর যোগসাজসে উক্ত মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চেষ্টা করছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স