ব্রাহ্মণবাড়িয়ায় চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়ানোর দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
আপডেট সময় :
২০২৫-১০-১৩ ১৯:৩৬:৫১
ব্রাহ্মণবাড়িয়ায় চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়ানোর দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়ানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, অভিযোগ ছিল উচালিয়াপাড়া মোড়ে চিংড়ি মাছ ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে। এ বিষয়ে জানতে পেরে সরেজমিনে বাজারে উপস্থিত হয়ে চিংড়ি মাছের নমুনা সংগ্রহ করে দেখতে পাওয়া যায় মাছের ভেতরে প্রচুর ভেজাল জেলি পদার্থ মেশানো হয়েছে। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, এসব জেলি মাছের ওজন বাড়ানোর জন্য ব্যবহার করে আসছে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ উদয় নামে এক চিংড়ি ব্যবসায়ীকে এক লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে।অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স