মহা ঐশীগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম অবমাননাকারী: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল ও সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের সোহাগ হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আমাদী হাটখোলা ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ কয়রা উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ কয়রা উপজেলার সভাপতির সভাপতিত্বে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কয়রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম। উপদেষ্টা মাওলানা আকরাম আকরাম হোসেন।
কয়রা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা আঃ কুদ্দুছ, মুফতি খায়রুল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব ও সোহাগ হোসেনের এই জঘন্য কাজ দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীর আঘাত দিয়েছে। তারা অভিযোগ করেন, বারবার এমন ঘটনা ঘটার মূল কারণ কঠোর আইন না থাকা।
অতীতেও কুরআন অবমাননার ঘটনা ঘটেছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় পুনরায় এ ধরনের ঘটনা ঘটছে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “যারা মহাগ্রন্থ আল কোরআন অবমাননা ও সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”