ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কঠিন চীবর দান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-১২ ২০:৩০:১৩
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কঠিন চীবর দান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কঠিন চীবর দান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙামাটি) রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসব উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে! রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর জিয়াউর রহমান, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর তানভির হাসান সিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, জামায়াতে ইসলামী উপজেলা সভাপতি মাঃ ফরিদুল আহমেদ, রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহারের প্রজ্ঞা প্রিয় থের, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান-কার্বারি, ফায়ার সার্ভিস প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভায় বক্তারা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে রাজস্থলীতে প্রতিবছরের মতো এবারও ব্যাপক আয়োজন করা হবে।
উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন,“রাজস্থলী একটি সম্প্রীতির উপজেলা।


বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।”
সভায় আসন্ন উৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।



 



নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ