ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তোফাজ্জল হাসান
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ তোফাজ্জল হাসান। রবিবার (১২ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল ইসলামের ৮ই অক্টোবরের একটি লিখিত স্বারকে দায়িত্ব বুঝিয়ে দিতে সুপারিশ করা হয়।
দায়িত্ব হস্তান্তরের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী শামীম আহম্মেদ, যুবদল নেতা এমদাদুল হক খুসরু, উপজেলা ছাত্রদলের সদস্য হাসিব আল হানিফ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাইয়ুম, সোনার বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, যুবদল নেতা শাহজাহান, তোফায়েল আহমেদ রানা সহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা।