ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড


আপডেট সময় : ২০২৫-১০-১২ ১৮:০০:১২
কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
 
 
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় দুই জেলে আটক হয়েছে মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে। আটককৃত জেলেদেরকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।


আটককৃতরা হলেন, উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের আমির আলীর ছেলে পলাশ হাওলাদার ( ৪৪) ও একই এলাকার ইয়াসিন হাওলাদার এর ছেলে  আব্দুল আউয়াল(২৮)। শনিবার গভীর রাতে উপজেলার কঁচা নদীর বাদামতলা এলাকা থেকে ৩ হাজার মিটার সুতার জাল সহ ২ জেলেকে আটক করা হয়। আটককৃতদের রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার ভ্রাম্যমান আদালতে উভয় জেলেকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

 
এ ব্যাপারে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আমরা দিনরাত নিয়মিত অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সময় মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এছাড়া জনবল সংকটসহ বিভিন্ন বাহিনী থেকে সহযোগিতা কম পাচ্ছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ