ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ


আপডেট সময় : ২০২৫-১০-১১ ২২:২৩:৪৩
নকলায় হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ নকলায় হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
 
 
 
তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি, 
 শেরপুরের নকলায় কেরাত, হামদ-নাত, বাংলা ও আরবি বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
 
শনিবার (১১ অক্টোবর) সকালে উরফা ইউনিয়নের লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
মাদরাসার সভাপতি মুফতি সারোয়ার আলম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভূট্টো।

 
মাদরাসার ছাত্র ইমরুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মাসতুরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, তারাকান্দা বাইতুল উলুম মাদরাসার মুহতামীম মুফতি মুখলিছুর রহমান, মাদরাসার সহ-সভাপতি শরিফুল হক আকন্দ, বাবর আলী মাষ্টার, আব্দুল আওয়াল মণ্ডল, জয়নাল আবেদিন, মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল হুদা, সহকারী শিক্ষক আজিজুল হক, সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন, আমানুল্লাহ আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি...

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ