ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার ধরে দোকানপাট ভাঙচুর হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-১১ ২২:০৪:৫৩
ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার ধরে দোকানপাট ভাঙচুর হামলায় আহত ১ ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার ধরে দোকানপাট ভাঙচুর হামলায় আহত ১
মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর বাজারে পূর্ব শত্রুতার জেট ধরে হামলায় দোকানপাট ভাঙচুর ও শামীম ভূঁইয়া নামের একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 



আহত সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আমি দোকান বন্ধ করার সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কয়েকজন মহিলা ফিল্মি স্টাইলে আমার দোকানপাট ভাঙচুর করে এবং আমাকে এলোপাচারী পিটিয়ে আহত করে। তাদের হাতে থাকা দা, ও লাঠি দিয়ে আমার দোকানে থাকা আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন মালামাল ছুড়ে ফেলে দেয় তখন আমি প্রতিবাদ করতে গেলে আমার উপর হামলা চালায়।তাদের হামলায় আমি আহত হই। পরে ঘটনাস্থল থেকে  এলাকাবাসী আমাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। বর্তমানে আমি সেখানে চিকিৎসাধীন রয়েছি তিনি আরো জানান তার দোকানের ক্যাশ থেকে নগদ চার হাজার ও দোকানের বিভিন্ন মালামাল নষ্ট করে ৭ হাজার টাকা মোট ১১ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। হামলাকারীরা হলেন একই এলাকার ফারুক মিয়ার মেয়ে টুনি আক্তার তার বোন তনু আক্তার খাইরুল চৌধুরীর মেয়ে রুহিনা বেগম ও রাহিমা বেগম। 



এ ব্যাপারে আহত শামীম ভুইয়ার ছেলে সাকিব ভুইয়া জানান, ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে শত্রুতা জের ধরে আমার বাবাকে একা পেয়ে চারজন মহিলা দেশী অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাবার কে হামলা করে এবং আমাদের দোকানের নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ ১১ হাজার টাকা ক্ষয়ক্ষতি করে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ