ভালুকায় মোর্শেদ আলমের পক্ষ থেকে শাড়ী ও লুঙ্গি বিতরণ
আপডেট সময় :
২০২৫-১০-১১ ২০:১৫:১৬
ভালুকায় মোর্শেদ আলমের পক্ষ থেকে শাড়ী ও লুঙ্গি বিতরণ
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষ থেকে পৌরসভার অন্তর্গত ৯টি ওয়ার্ডের সর্বসাধারণের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভালুকা সরকারী কলেজ মাঠে শাড়ী ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক দল নেতা কায়সার আহামেদ কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, রুহুল আমিন, আইয়ুব আলী কমান্ডার, নজরুল ইসলাম বিএসসি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জহির রায়হান, আবু তাহের ফকির, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ সহ অন্যান্যরা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স