ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে এক জেলের ১৭ দিনের কারাদণ্ড


আপডেট সময় : ২০২৫-১০-১১ ১৯:২৩:০২
কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে এক জেলের ১৭ দিনের কারাদণ্ড কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে এক জেলের ১৭ দিনের কারাদণ্ড
 
কাউখালী প্রতিনিধি।
সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে পিরোজপুরের কাউখালীতে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
শনিবার (১১অক্টোবর) কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর নেতৃত্বে উপজেলার কচাঁ নদীতে অভিযান চালিয়ে তাকে আটকের পর এ সাজা দেওয়া হয়। সাজা পাওয়া জেলে, কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের আলতাফ ফকিরের ছেলে বেল্লাল ফকির। 


কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধারার অপরাধে এক জেলেকে ১৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ সংরক্ষণে চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ