বন্দরে আলমগীর হোসেন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-১০-০৭ ২৩:০১:৩১
বন্দরে আলমগীর হোসেন হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
শাহ কামাল সবুজঃ নারায়ণগঞ্জের বন্দরে বিচার সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে নিহত আলমগীর হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা হলো মামলার ৫ নং আসামি জুয়েল (৩৬) ও ১৮ নং আসামি আকিব ইবনে রাতুল (৩০)। সোমবার রাতে নারায়ণগঞ্জ ও আশপাশের জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পিবিআই কার্যালয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, পিবি আই নারায়ণগঞ্জ পুলিশ সুপার জনাব, মোস্তফা কামাল রাশেদ।
তিনি বলেন, গ্রেফতারকৃত জুয়েল বন্দর সালেহনগর বারইপাড়া এলাকায় বাচ্চাদের পোশাক ব্যবসা করতেন। ব্যবসার সূত্র ধরে নিহত আলমগীর হোসেন ও তার ছেলে মুন্নার কাছ থেকে তিনি বেশ কিছু টাকা ধার নেন। পরে টাকা পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
ঘটনার এক সপ্তাহ আগে আলমগীর জুয়েলের একটি মোটরসাইকেল তার বাসায় আটকে রাখেন। এর জের ধরে গত ৩ অক্টোবর বিকেলে পারভেজ নামের এক ব্যক্তির গ্যারেজে সালিশ বৈঠক বসে। কিন্তু আলমগীর সালিশে না গেলে, আসামি জুয়েলের নির্দেশে সহযোগীরা তাকে ধরে গ্যারেজে নিয়ে আসে। সেখানে আলমগীর ও তার ছেলে পাওনা টাকা চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে হাতুড়ি ও এসএস পাইপ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত, জখম করে। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা অবস্থায় পরদিন ৪ অক্টোবর তিনি মারা যান।
পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটি ৬ অক্টোবর স্ব-উদ্যোগে অধিগ্রহণ তদন্ত করে এবং একই রাতে নারায়ণগঞ্জসহ আশপাশ জেলায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জুয়েল ও তার সহযোগী আকিব ইবনে রাতুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আকিব নিজে এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং বলে, আসামি জুয়েলের পরিকল্পনা ও নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স