ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎হোসেনপুরে মোরগ মহল মসজিদে দুর্ধর্ষ চুরি: এলাকাবাসীর ক্ষোভ ও নিন্দা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০৭ ১৭:৩২:২০
‎হোসেনপুরে মোরগ মহল মসজিদে দুর্ধর্ষ চুরি: এলাকাবাসীর ক্ষোভ ও নিন্দা ‎হোসেনপুরে মোরগ মহল মসজিদে দুর্ধর্ষ চুরি: এলাকাবাসীর ক্ষোভ ও নিন্দা

মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
‎কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ (মোরগ মহল) মসজিদে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।


মসজিদ কমিটির সূত্রে জানা যায়, গতকাল (৬ অক্টোবর) সোমবার দিবাগত রাতে মসজিদের গ্রীল কেটে আইপিএস ও মাইকের ১ টি এমপ্লিফায়ার (যার আনুমানিক মূল্য ৪২হাজার টাকা)সহ একটি লোহার সিন্দুক ও একটি কাঠের দান বাক্স থেকে আনুমানিক ৯০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এ ব্যাপারে মসজিদের মুয়াজ্জিন ইমতিয়াজুল আজিজ বাদী হয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিছুদিন আগেও মসজিদের বাইরে দান বক্স ভেঙ্গে চোরেরা টাকা নিয়ে যায়। বার বার এই মসজিদে চুরির ঘটনায় মুসল্লী ও স্হানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।



‎মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (সাবেক কমিশনার) মসজিদে চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আল্লাহর ঘরে এই ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধীদের আনাগোনা আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছে। তাই এব্যাপারে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মুসল্লীগন এবং স্থানীয় এলাকাবাসী।


‎খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত সময় মসজিদের মালামাল উদ্ধারের কার্যক্রম অব্যাহত থাকবে এবং অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।




 



নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ