মুলাদীতে এমডিসির উদ্দ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ ও প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন
আপডেট সময় :
২০২৫-১০-০৬ ২০:৩৩:২১
মুলাদীতে এমডিসির উদ্দ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ ও প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন
মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে এমডিসির উদ্দ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ ও প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় এমডিসির কার্যালয়ে মাদার্স অফ ডিজেবল চিলড্রেন এর সভাপতি মোহাম্মদ আবু বকর মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ ও প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ জিয়াউল হক, উপজেলা সমবায় কর্মকর্থা শেখ আল মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবির, এস আই জালাল, মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক ও ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা রফিকুল ইসলাম, এমডিসির প্রতিষ্ঠাতা ও পরিচালক তানজিলা সিদ্দিক, এমডিসিরি সাধারন সম্পাদক মোঃ রাসেল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। হুইল চেয়ার বিতরন শেষে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের স্বাবলম্বি করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স