আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যমানের ১৬৬৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যমানের ১৬৬৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যমানের ১৬৬৭ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী’কে রাজধানীর ডেমরা হতে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ০৫/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.১৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর ব্যাংক কলোনি এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার ও মাদক চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
অভিযানে প্রায় ৫,০০,১০০/- (পাঁচ লক্ষ একশত) টাকা মূল্যের ১৬৬৭ (এক হাজার ছয়শত সাতষট্টি) পিস ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ নুর আলম (৫০), পিতা- মৃত সামছুল হক, সাং- বালুমোড়া, থানা- হাজিগঞ্জ, জেলা- চাঁদপুর, ২। মো: জসিম উদ্দিন স্বপন (৪৫), পিতা- হাজী আবুল কাশেম, সাং- পশ্চিম বক্সনগর, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা ও ৩। মো: কাউছার পারভেজ (২৫), পিতা- মো: সিদ্দিক, সাং- কচুবনিয়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স