গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল টহল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন গাজীগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে গত ০৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন পীরেরগাও এলাকার মিরপুরগামী পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক ২০.৫০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছে দেখতে পায় যে, ০২ জন ব্যক্তি ০২টি পাটের বস্তাসহ অবস্থান করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিদ্বয় পাটের বস্তা ফেলে পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে থাকা বস্তার ভিতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা বস্তার ভিতর থেকে নিজ হাতে বের করে দেওয়া মতে খাকি কসটেপ দ্বারা প্যাচাঁনো ১৫টি প্যাকেটের ভিতর ২২ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় - ১। মোহাম্মদ আলী (২৩), পিতা- ইয়াকুব আলী, সাং- বড়াইল এবং ২। জসিম মিয়া (২৫), পিতা- আব্দুল জাহির, সাং- তেলিউত্তা, সর্বথানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ । ধৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়- বিক্রয় করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স