ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় মানুষের পাশে কর্নেল আজাদ, মানবিক আচরণে প্রশংসিত


আপডেট সময় : ২০২৫-১০-০৪ ২৩:৩৫:৪০
অসহায় মানুষের পাশে কর্নেল আজাদ, মানবিক আচরণে প্রশংসিত অসহায় মানুষের পাশে কর্নেল আজাদ, মানবিক আচরণে প্রশংসিত
 
 
জুয়েল রানা মধুপুর প্রতিনিধি: 
 
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিভিন্ন সময়ে তিনি দরিদ্র, গৃহহীন ও অসুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসছেন।

 
শনিবার (০৪ অক্টোবর) সম্প্রতি কুড়ালিয়া ইউনিয়নের মো. রফিকুল ইসলাম রাজন (২২) ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দীর্ঘ সময় কোমর থেকে পায়ে শক্তি হারিয়ে অসুস্থ অবস্থায় ছিলেন তিনি। কর্নেল আজাদের উদ্যোগে তাঁর চিকিৎসা করানো হয়। বর্তমানে রাজন আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

 
এছাড়াও একই এলাকার মো. আবু হানিফ তুলা (৪৫) স্ট্রোক করার পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাঁর দুই ছেলে অসুস্থ এবং চোখের সমস্যায় ভুগছেন। কর্নেল আজাদ তাদের পরিবারের খোঁজখবর নেন এবং সহযোগিতার হাত বাড়ান।

 
স্থানীয়রা জানান, কর্নেল আজাদ শুধু রাজনীতি নয়, সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সবসময় এগিয়ে আসেন। তাঁর এ ধরনের উদ্যোগে এলাকায় সাধারণ মানুষ আশার আলো দেখছেন। মানবিক কর্মকাণ্ডের কারণে প্রতিদিনই তাঁর জনপ্রিয়তা বাড়ছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ