ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শামীম খানকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০৩ ২৩:০১:৪৪
মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শামীম খানকে গ্রেফতার করেছে র‌্যাব। মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শামীম খানকে গ্রেফতার করেছে র‌্যাব।

​নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি শামীম খান (৩০)’কে মুন্সীগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামীম খান (৩০)’কে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৩/১০/২০২৫ তারিখ রাত অনুমান ২০.১৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যক‚ল এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ১৮(৫)১৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ৮(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি শামীম খান (৩০), পিতা- ফজলু খান, সাং- ভাগ্যক‚ল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ