নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিন সুরমা থেকে ৩০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল অদ্য ০২ অক্টোবর ২০২৫ খ্রিঃ আনুমানিক ১৫.২০ ঘটিকার সময় এসএমপি, সিলেট এর দক্ষিন সুরমা থানাধীন চন্ডিপুল পয়েন্টে পাকা রাস্তার উপর মাদক দ্রব্য উদ্ধারের নিমিত্তে চেকপোষ্ট কার্যক্রম পরিচালনা করাকালীন গোপন সূত্রে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে কতিপয় মাদক ব্যবসায়ী সাদা রংয়ের প্রাইভেটকার যোগে সিলেটের উদ্দেশ্যে রওনা করে। এমতাবস্থায় চেকপোষ্ট করাকালীন আনুমানিক ১৫.৩০ ঘটিকায়, সিলেটগামী উক্ত প্রাইভেটকারটিকে আসতে দেখে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি থামিয়ে ০২ জন সু-কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করা। ধৃত ব্যক্তিদের পালানোর কারন জিজ্ঞাসা করলে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা তাদের দেখানো ও নিজ হাতে বাহির করে দেয়া মতে প্রাইভেটকারের পিছনে ডালার ভিতরে রক্ষিত ০৬ প্যাকেট খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়- ১। মোঃ শাহীন মিয়া (৩৫), পিতা- মৃত রেনু মিয়া, সাং- দঃ বেজুড়া এবং ২। মোঃ আলম মিয়া (২৫), পিতা- মোঃ তৌহিদ মিয়া, সাং- মাহাড়পুর উভয় থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত এসএমপি, সিলেট এর দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।