ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-১০-০১ ২২:১৮:২৫
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নাদিম হায়দার, বিশেষ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।


১লা অক্টোবর ২৫ বুধবার সন্ধ্যায় সিরাজদীখানের ইছাপুরা শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে জনাব উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতা আমাদের কারোও কাম্য নয়। প্রতিবছরই হিন্দু সম্প্রদায়ের পূজা আসলেই একটি মহল সেটাকে বিনষ্ট করতে চায়। তাদের পূজা সুন্দরভাবে অনুষ্ঠিত না করতে পারে এবং বৌদ্ধ ধর্মালম্বীরা  তাদের উৎসব যাতে না করতে পারে এইজন্য পার্শ্ববর্তী দেশের ইন্ধনে আমাদের দেশের কিছু সন্ত্রাসীরা খাগড়াছড়িতে এরকম ঘটনা ঘটিয়েছে।



এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদীখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি, সিরাজদীখান থানা বিএনপির সাবেক সভাপতি আ: কুদ্দুস ধীরন, সিরাজদীখান টঙ্গীবাড়ী সার্কেল মো.ইব্রাহিম,সিরাজদীখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, এ সময় উপদেষ্টা হিন্দু ধর্ম সম্প্রদায়ের সকল কে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানান এবং তাদের খোঁজখবর নেন।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ