ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময় করেন রাজিব আহসান


আপডেট সময় : ২০২৫-১০-০১ ২১:৪৯:৩৮
হিজলায় শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময় করেন রাজিব আহসান হিজলায় শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময় করেন রাজিব আহসান
 
হিজলা প্রতিনিধিঃ
 
বরিশালের হিজলা উজেলায় শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন করে ও মতবিনিময় করেন।

বুধবার বিকাল সাড়ে চারটায় দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে।
উপজেলার মাউলতলা শ্রী শ্রী সর্বজনীন দূর্গা মন্দিরে ১৩ জন হিন্দু সম্প্রদায়ের লোক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান এর হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

পূজামণ্ডপ পরিদর্শন রাজিব আহসান এর সাথে উপস্থিত ছিলেন, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, ছাত্রদলের সভাপতি মহসিন সিকদার, এছাড়াও উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,আলী আহম্মেদ হাওলাদার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কোনো ভেদাভেদ নেই। একদিকে, মসজিদে আজান অন্যদিকে মন্দিরে পূজা। কারো সাথে কোনো মনোমালিন্য নাই। এটাই বাংলাদেশ।, 


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ