আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১
আপডেট সময় :
২০২৫-১০-০১ ২০:৫৪:৪১
আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১
শাহ কামাল সবুজঃ আড়াইহাজারে বিশনন্দী গ্রামের এক বাড়ীতে ডাকাতি করতে এলে গণ পিটুনিতে একই থানার পশ্চিম আগুয়ান্দির নবী (৩২) নামের এক ডাকাত নিহতের খবর পাওয়া গেছে।
থানা সূত্রে জানা গেছে, গত ১অক্টোবর গভীর রাতে বিশনন্দী গ্রামে জনৈক ইলিয়াসের বাড়িতে তার স্ত্রী কুলসুম বেগম রাতে বৃষ্টিতে চুলা ঢাকতে গেলে বাইরে বের হলে রান্নাঘরে দেশিয় অস্ত্রে সজ্জিত ৩/৪ জন লোক দেখতে পায়। পরে চিৎকার দিলে তার মুখ চেপে ধরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এ সময় বাড়ীর অন্যান্য লোকরা বের হয়ে ডাকাতদের ঘিরে ফেলে এবং তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে এবং ঘটনাস্থলে গণপিটুনিতে সে মারা যায়।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে প্রেরণ করে এবং উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স