কেন্দুয়ায় কান্দিউড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে বেজগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
কেন্দুয়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আজহারুল ইসলাম হাবীবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম বিল্লাল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য জসিম উদ্দীন আহমেদ খোকন মাষ্টার, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মামুন অর রশীদ মামুন, উপজেলা জাসাস এর আহবায়ক গোলাম মোস্তফা ভুইয়া হাবুল প্রমুখ।
এসময় প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলীয় প্রতিক যাকে দেয়া হবে আমরা তারই নির্বাচন করবো। তিনি আরোও বলেন দলের নাম ব্যবহার করে এমন কোন কাজ করবেন না যাতে দলের কলঙ্ক হয়,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কলঙ্ক হয়। তাই এই ব্যাপের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকার আহবান করেন।