ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে লতব্দী ও রামকৃষ্ণদি ২স্থানে অবৈধ ড্রেজার বানিজ্য বন্ধে প্রশাসনের অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৯-৩০ ২২:১১:১৯
সিরাজদিখানে লতব্দী ও রামকৃষ্ণদি ২স্থানে অবৈধ ড্রেজার বানিজ্য বন্ধে প্রশাসনের অভিযান পরিচালনা সিরাজদিখানে লতব্দী ও রামকৃষ্ণদি ২স্থানে অবৈধ ড্রেজার বানিজ্য বন্ধে প্রশাসনের অভিযান পরিচালনা
 
নাদিম হায়দার বিশেষ  প্রতিনিধি: 
 
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের ব্যাপক অভিযানেও থামানো যাচ্ছেনা অবৈধ ড্রেজার ব্যাবসা। জেলার ছয় উপজেলার মধ্যে সিরাজদিখান অন্যতম। এই উপজেলায় রয়েছে, প্রশাসনের কঠোর পদক্ষেপ বারবার পরিচালনা করছে।

অভিযান অসাধু ব্যবসায়-সম্পৃক্ত লোকদের করছেন, জরিমানা ও বিকোল করছেন ড্রেজার মেশিন ও পাইপ। তাতেও যেন ভেঙে পড়ছেনা অসাধু ব্যাবসায়ীদের মনবল।

একদিকে অভিযান পরিচালনা করলেও অন্যদিকে, তারা অতিদ্রুত ফের মেরামত করে পূর্ণরায় শুরু করছে অবৈধভাবে ড্রেজার ব্যাবসা। এই অবৈধ ড্রেজার বানিজ্য বন্ধে ও ফসলী জমি রক্ষায়।

গত ৩০ সেক্টেম্বর ২৫ তারিখ বেলা ১২:০০ ঘটিকা থেকে ২:৩০ ঘটিকা পর্যন্ত সিরাজদিখান উপজেলাধীন লতব্দী ইউনিয়নের খিজিরপুর ০১ টি এবং রামকৃষ্ণদি ০১টি সহ মোট ০২ টি স্পটে  অবৈধভাবে ড্রেজার দ্বারা বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী বলেন, জনস্বার্থে অবৈধ ড্রেজার বানিজ্য পরিচালনা, অ-অনুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।  


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ