বিপুল পরিমান ইয়াবা, ২০ লিটার কেরু মদ ও ১০৮ লিটার চোলাই মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
বিপুল পরিমান ইয়াবা, ২০ লিটার কেরু মদ ও ১০৮ লিটার চোলাই মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের কোতয়ালীতে যৌথ অভিযানে ১২৬ পিস ইয়াবা, ২০ লিটার কেরু মদ ও ১০৮ লিটার চোলাই মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এবং বাংলাদেশ সেনাবাহিনী।
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ও সেনাবাহিনীর একটি টিম গতকাল ২৯/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রায় ৩৭,৮০০/- টাকা মূল্যের ১২৬ (একশত ছাব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৩০,০০০/- টাকা মূল্যের ২০ লিটার কেরু মদ এবং প্রায় ৫৪,০০০/- (চুয়ান্ন হাজার) টাকা মূল্যের ১০৮ লিটার চোলাইমদ উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। রহিম মোল্লা (৪০), পিতা- মৃত অহেদ মোল্লা, সাং- গোয়ালচামট ও ২। মোঃ মোকাম্মেল হোসেন (৬৯), পিতা- মৃত সরোয়ার হোসেন, সাং- হাবিলী গোপালপুর, উভয় থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে ইয়াবা, কেরু মদ ও চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স