ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে বিএনপির জনসভা থেকে বাসায় ফেরার পথে নিহত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান বিএনপির


আপডেট সময় : ২০২৫-০৯-২৯ ২২:২১:৪৪
নাইক্ষ্যংছড়িতে বিএনপির জনসভা থেকে বাসায় ফেরার পথে নিহত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান বিএনপির নাইক্ষ্যংছড়িতে বিএনপির জনসভা থেকে বাসায় ফেরার পথে নিহত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান বিএনপির
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিএনপির নিহত নিবেদিত কর্মী আমান উল্লাহ'র পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। 
 
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বান্দরবান জেলা বিএনপি'র আহবায়ক সাচিং প্রু জেরির পক্ষে থেকে ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
 
উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি।
 
এসময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি আলম ফরাজী, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সিনিয়র নেতা সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা শ্রমিক দলের দসভাপতি ইয়াহিয়া খান মামুন, বিএনপি নেতা, আব্দুর রশিদ, আমিরুল কবির রাকিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, মামুনুর রশিদ, যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাহাদত, বিএনপি নেতা ডা: ওছায়থোই,মনির আহমদ, মো: হাসেম, হোসাইন, কামালপ্রমুখ।
 
আর্থিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, রাজনীতির মূল লক্ষ্য হলো দেশপ্রেম। জাতীয়তাবাদী নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি সদস্যরা তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। 
 
তাঁরা নিজেরা চাঁদা দিয়ে দলের জন্য ত্যাগ স্বীকার করা নাইক্ষ্যংছড়ি বিএনপি'র জনসভা থেকে বাসায় ফেরার পথে নিহত, কর্মী, আমানুল্লাহ পরিবারকে সহায়তায় এগিয়ে এসেছেন।

অনুষ্ঠানে নিহত বিএনপির কর্মী আমান উল্লাহর পরিবারের হাতে ৩০ হাজার টাকা করে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর জনসভা থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত করে।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ