গোদাগাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
আপডেট সময় :
২০২৫-০৯-২৯ ২১:৩৯:৫৬
গোদাগাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো- গোদাগাড়ী উপজেলার মাথাভাঙা গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন এবং মোঃ রাব্বুলের ছেলে মোঃ রাফি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটিকে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের একটি ছোট পুকুরে শিশু দুটি পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলেও জানান তদন্ত।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স