ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুর বিষপানে মা-ছেলের আত্মহত্যা


আপডেট সময় : ২০২৫-০৯-২৯ ২০:১১:৫০
মাধবপুর বিষপানে মা-ছেলের আত্মহত্যা মাধবপুর বিষপানে মা-ছেলের আত্মহত্যা
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 
 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় মা ও ছেলে বিষপানে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালনগর গ্রামের প্রফুল্ল দাস কয়েক বছর আগে মারা যান।
 
তিনি তার স্ত্রী যোগ মায়া দাস (৭২) এবং প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২৯) সহ পাঁচ ছেলে রেখে যান। অন্য ছেলেরা নিজ নিজ পরিবার নিয়ে অন্যত্র বসবাস করায়, যোগ মায়া দেবী তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অভাবের সংসারে কোনো রকমে দিনাতিপাত করছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ