ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ওলামাদলের কর্মীসভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-২৯ ১৮:২৭:০৬
কেন্দুয়ায় ওলামাদলের কর্মীসভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ওলামাদলের কর্মীসভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দুয়া উপজেলা ও পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

সভাপতিত্ব করেন, কেন্দুয়া উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান কাদেরী। জেলা ওলামাদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রশীদ নুরানীর সঞ্চালনায় কর্মীসভা উদ্বোধন করেন জেলা ওলামাদলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা হাবিবুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ওলামাদলের সদস্য হাফেজ ক্বারী মিজবাহ উদ্দীন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঞা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, ছাত্রবিষয়ক সম্পাদক মামুন অর রশীদ মামুন প্রমুখ।

এছাড়াও কেন্দুয়া উপজেলা, পৌর ওলামাদলের নেতৃবৃন্দের সাথে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতিক ধানের শীষ এর মনোনিত প্রার্থীকে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 



নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ