ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে আনোয়ার হোসেন চৌধুরী


আপডেট সময় : ২০২৫-০৯-২৮ ২৩:৪৬:৫৯
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে আনোয়ার হোসেন চৌধুরী বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে আনোয়ার হোসেন চৌধুরী
 
দিনাজপুর জেলার প্রতিনিধি:
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাক্তিগত আইন উপদেষ্ঠা দিনাজপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান।

এর দিক নির্দেশনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে, দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী।
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও জনমত গঠনের লক্ষে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়নের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ও গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫নং খয়েরবাড়ি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
 
দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একটি সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের এক সুস্পষ্ট রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে, সমাজে বৈষম্যের অবসান ঘটবে, এবং দেশ পরিণত হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্ন পূরণ ও অধিকার প্রতিষ্ঠার বাস্তব পরিকল্পনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকল জনগণকে আহ্বান জানান।
 
তিনি আরো বলেন, বাংলাদেশে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আর এই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, তা আজ সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ